বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার চুক্তি

Sep 22, 2025 - 05:57
 0  2
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার চুক্তি

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে। এটি শিপিং খাতের জন্য একটি যুগান্তকারী মাইলফলক। নতুন জাহাজ দুটি যুক্ত হলে বিএসসির বার্ষিক আয় প্রায় ১৫০ কোটি টাকা বাড়বে। এছাড়া বিএসসির পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে বর্তমান সরকারের সময়ে বিএসসির বহরে যুক্ত হবে পাঁচটি নতুন জাহাজ।

নতুন এই জাহাজগুলো যুক্ত হলে বাংলাদেশ শিপিং করপোরেশন কেবল আয়ের দিক থেকেই লাভবান হবে না, বরং আন্তর্জাতিক মেরিটাইম বাজারে ‘গ্রিন শিপিং নেশন’ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0